বাংলায় সরকার গড়বে বিজেপি : নরেন্দ্র মোদি

মুকুল বসু, কলকাতা

আন্তর্জাতিক

ভোটের শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চূড়ান্ত উত্তাপের মধ্যেই বিজেপির পক্ষে জয়ের দৃঢ় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি,

2026-04-27T17:05:42+00:00
2026-04-27T17:06:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বাংলায় সরকার গড়বে বিজেপি : নরেন্দ্র মোদি
মুকুল বসু, কলকাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৫:০৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : এনডিটিভি
ভোটের শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চূড়ান্ত উত্তাপের মধ্যেই বিজেপির পক্ষে জয়ের দৃঢ় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, আসন্ন ফলাফলের পর রাজ্যে সরকার গঠন করবে বিজেপিই।

সোমবার (২৭ এপ্রিল) শিল্পাঞ্চল ব্যারাকপুরে নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, ৪ মের পর পরিস্থিতি এমন হবে যে তাকে আবারও বাংলায় এসে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হবে। ভোটের আগে এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ‘পূর্বোদয়’ ধারণা- পূর্ব ভারতের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় বলে তিনি মনে করেন। এই প্রসঙ্গে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের কথাও স্মরণ করেন এবং বলেন, বাংলার উন্নয়ন ও শরণার্থী সমস্যার সমাধান সেই ভাবনারই অংশ।
আরও পড়ুন

এদিনের ভাষণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মোদী। তার অভিযোগ, একসময়ের শিল্পসমৃদ্ধ ব্যারাকপুর আজ সহিংসতা ও অস্থিরতার কেন্দ্র হয়ে উঠেছে। বন্ধ হয়ে যাওয়া পাটকল ও কারখানার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, কেন কর্মসংস্থানের জায়গাগুলো ধীরে ধীরে হারিয়ে গেল।

মোদীর মতে, রাজ্যে ‘সিন্ডিকেট রাজ’ ও দুর্নীতির কারণে শিল্পোন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি বদলাতে হলে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতির দিক থেকেও এদিন বেশ কিছু ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশনের সুবিধা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং যুবকদের কর্মসংস্থানের নিশ্চয়তার কথাও বলেন।

নারী ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে তিনি জানান, ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা, স্বাস্থ্য ও আর্থিক স্বনির্ভরতায় গুরুত্ব দেওয়া হবে। গর্ভবতী নারীদের আর্থিক সহায়তা, কন্যাশিশুর জন্য সঞ্চয় প্রকল্প এবং উচ্চশিক্ষা ও উদ্যোক্তা হওয়ার জন্য ঋণ সুবিধার কথাও উল্লেখ করেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়েও অবস্থান পরিষ্কার করেন মোদী। তার দাবি, এতে কোনও ভারতীয় নাগরিকের ক্ষতি হবে না, তবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শহর উন্নয়ন প্রসঙ্গে কলকাতাকে ভবিষ্যতের আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। একইসঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, মেট্রো রেল সম্প্রসারণ এবং বৈদ্যুতিক বাস পরিষেবা বৃদ্ধির কথাও তুলে ধরেন।

ভোটারদের উদ্দেশে তার শেষ বার্তা ছিল- একবার সুযোগ দিলে কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে বাংলার উন্নয়নকে নতুন গতিতে এগিয়ে নেওয়া হবে।

এএডি/
  বিষয়:   বাংলা  সরকার  বিজেপি  নরেন্দ্র মোদি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: