ঢাকার অধস্তন আদালতে পালিত হবে জাতীয় লিগ্যাল এইড দিবস

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো

2026-04-27T17:09:01+00:00
2026-04-27T17:09:01+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
ঢাকার অধস্তন আদালতে পালিত হবে জাতীয় লিগ্যাল এইড দিবস
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম 
সংগৃহীত ছবি
দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে। 

এদিন দেশের আপামর জনসাধারণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দেশের সব জেলার ন্যায় ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপন করবে।

দিবসটি উপলক্ষে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি, মহানগর লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস নানা কর্মসূচির আয়োজন করেছেন। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।


এ বিষয়ে ঢাকা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার পরে ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম ও মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজে নেতৃত্বে সড়কে র‍্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। র‍্যালি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন। 

সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ তলায় জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলা লিগ্যাল এইড সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটি, ঢাকার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ, আইনজীবীরা, লিগ্যাল এইড প্যানেল, আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, দেশের সর্বস্তরের জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালের ২৯ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে প্রথম বারের মতো সরকার ‘আইন সহায়তা প্রদান আইন, ২০০০ কার্যকরের দিন ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করে।

এর পর থেকে প্রতি বছর লিগ্যাল এইড দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের প্রতিটি জেলার জেলা জজ আদালত সমূহ।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঢাকা  অধস্তন আদালত  পালিত  জাতীয় লিগ্যাল এইড দিবস 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: