‘নিচে লুকিয়ে আছে জীবনের সব রহস্য’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রূপালি পর্দায় যার উপস্থিতি মানেই আভিজাত্য আর পরিশীলন, সেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভিন্ন এক রূপে ধরা দিলেন ভক্তদের

2026-04-27T17:27:59+00:00
2026-04-27T17:27:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘নিচে লুকিয়ে আছে জীবনের সব রহস্য’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম 
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
রূপালি পর্দায় যার উপস্থিতি মানেই আভিজাত্য আর পরিশীলন, সেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভিন্ন এক রূপে ধরা দিলেন ভক্তদের সামনে। ক্যামেরার ঝলকানি ছেড়ে তিনি যেন ডুবে আছেন প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যে- নিজের ছোট্ট বাগানেই খুঁজে নিচ্ছেন জীবনের অন্যরকম মানে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, মাটির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন এই অভিনেত্রী। কখনো হাতে কোদাল নিয়ে গাছের যত্ন নিচ্ছেন, আবার কখনো বৃষ্টিতে ভিজে নিজেই তুলছেন শাকসবজি। তার এই সহজ-সরল জীবনযাপন ভক্তদের কাছে এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন

ভিডিওর ক্যাপশনে জয়া মাটির প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, মাটির মধ্যেই লুকিয়ে আছে জীবনের মৌলিক সত্য। আমাদের খাদ্য, রং, স্বাদ- সবকিছুর উৎস এই মাটি। তার ভাষায়, ‘মাটির নিচেই রয়েছে জীবনের অজানা, নীরব সব রহস্য।’

অভিনয়ের বাইরে এমন প্রকৃতি নির্ভর জীবনধারা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে। ব্যস্ত নগর জীবনের ভিড়ে জয়ার এই সরলতায় ফিরে যাওয়ার গল্প যেন মনে করিয়ে দেয়- প্রকৃতির কাছেই লুকিয়ে আছে আসল প্রশান্তি।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  জয়া আহসান  সিনেমা  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: