লিবিয়ায় ৩৭ জন বাংলাদেশি মুক্ত

কূটনৈতিক প্রতিবেদক

আইন-আদালত

লিবিয়ায় বন্দিদশা থেকে ৩৭ জন বাংলাদেশি নাগরিক মুক্তি পেয়েছে। লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী এদের বন্দিদশা থেকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাসের

2026-04-27T17:54:27+00:00
2026-04-27T17:54:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
লিবিয়ায় ৩৭ জন বাংলাদেশি মুক্ত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
লিবিয়ায় বন্দিদশা থেকে ৩৭ জন বাংলাদেশি নাগরিক মুক্তি পেয়েছে। লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী এদের বন্দিদশা থেকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে। উদ্ধার হওয়া সকলেই সুস্থ আছেন। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

সোমবার (২৭ এপ্রিল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার আন্তরিক প্রচেষ্টায় সম্প্রতি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে উদ্ধার হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে।

লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে দূতাবাসের প্রতিনিধির নিকট তাদের হস্তান্তর করে। মুক্তিপ্রাপ্ত সকল নাগরিক বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
আরও পড়ুন

মুক্তির পর লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে তাদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূত ভুক্তভোগীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের দ্রুত দেশে প্রত্যাবাসনের বিষয়ে দূতাবাসের গৃহীত পদক্ষেপসমূহ ব্যাখ্যা করেন।

উল্লেখ্য, উদ্ধার হওয়ার পর থেকেই দূতাবাস তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নথিপত্র প্রস্তুতসহ মুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে নিবিড়ভাবে কাজ করে। বর্তমানে তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস লিবিয়ান কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাথে সমন্বয় করছে। একই সাথে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে উদ্ধারের জন্য দূতাবাস লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এএডি/
  বিষয়:   লিবিয়া  বাংলাদেশ  মুক্ত  কূটনৈতিক 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: