বাংলাদেশের কৃষিখাতে একসাথে কাজ করতে আগ্রহী পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।সোমবার (২৭ এপ্রিল) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর

2026-04-27T18:58:59+00:00
2026-04-27T18:58:59+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশের কৃষিখাতে একসাথে কাজ করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ পিএম 
কৃষি মন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনার হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

সোমবার (২৭ এপ্রিল) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  আমিন উর রশিদের সাথে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও ভেটেরিনারি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের পূর্ণবৃত্তি দেয়া হচ্ছে। দুই দেশের  কৃষি ও প্রাণিসম্পদ ইনস্টিটিউট এক্সচেঞ্জ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিষয়ে গবেষণার সম্ভাবনার কথাও জানান হাইকমিশনার।

এসময় কৃষি মন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি খাতে অনেক মিল রয়েছে। বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানীমূখী করতে চায়। এ জন্য দেশের কৃষিকে ঢেলে সাজানো হচ্ছে। উচ্চ ফলনশীল ফসল ও আধুনিক চাষাবাদ ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশে সারা বছরই আনারস উৎপন্ন হয় যা স্বাদে এবং গুণগত মানে অনন্য। তিনি পাকিস্তানকে বাংলাদেশ থেকে আনারস আমদানির বিষয়ে আহবান জানান।
আরও পড়ুন

ব্লু ইকোনমি নিয়ে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের গভীর সমুদ্রের সম্পদ বিশেষ করে মৎস্য আহরণের টেকসই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে এ বিষয়ে অভিজ্ঞ দেশের সহযোগিতায় মৎস্য সম্পদ জরীপ হয়েছে। এ বিষয়ে যে কোন ধরণের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য মন্ত্রী  হাইকমিশনারকে আহবান জানান।

হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তানে উন্নত জাতের গরুর সাথে সংকরায়নের মাধ্যমে দেশী গরুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো সম্ভব উল্লেখ করে এ বিষয়ে কাজ করতে তার দেশের আগ্রহের কথা জানান।

হাইকমিশনার তার দেশে উৎপাদিত  চাল, মেইজ, তুলা, ইক্ষু ও বিভিন্ন প্রজাতির ফল বাংলাদেশে রপ্তানি হচ্ছে জানিয়ে বলেন, উচ্চ ফলনশীল ইক্ষুসহ চিনি উৎপাদনে তার দেশ বাংলাদেশকে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী।

পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে জানিয়ে ইাইকমিশনার বলেন, বাংলাদেশ আগ্রহী হলে তার দেশ থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি রপ্তানি সম্ভব।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  কৃষি  প্রাণিসম্পদ  পাকিস্তান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: