সিগারেটের ওপর কর বাড়বে না : এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর করহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।তিনি বলেন,

2026-04-27T20:35:03+00:00
2026-04-27T20:35:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সিগারেটের ওপর কর বাড়বে না : এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম 
প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত
আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর করহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

তিনি বলেন, সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়ত দাম পুনর্নির্ধারণ করা যায়। কারণ, এত কম দামে আমাদের আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।

সোমবার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

সভায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবৈধ সিগারেট আমদানি বন্ধের দাবি জানানো হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অবৈধ কারবার বন্ধে আমরা সিগারেটের গায়ে এয়ার কোড বসিয়ে দেব। 


জাপান টোব্যাকোর পক্ষ থেকে বলা হয়, সিগারেটে বিশ্বের সবচেয়ে বেশি করারোপ করা দেশগুলোর একটি বাংলাদেশ। তাই আর কর না বাড়ানোর প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।

এফআর


  বিষয়:   সিগারেট  কর  এনবিআর  চেয়ারম্যান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: