‘প্রধানমন্ত্রী না থাকলে আমরা সংসদে বক্তা খুঁজে পাই না’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান না থাকলে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার আগ্রহ কমে

2026-04-27T20:53:45+00:00
2026-04-27T20:53:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘প্রধানমন্ত্রী না থাকলে আমরা সংসদে বক্তা খুঁজে পাই না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম 
চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সংগৃহীত ছবি
চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান না থাকলে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার আগ্রহ কমে যায়। 

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার ও চিফ হুইপের মধ্যকার আলোচনায় বিষয়টি উঠে আসে। 

অধিবেশন চলাকালে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম বক্তা হিসেবে ঘোষণা করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। 

এতে স্পিকার চিফ হুইপকে প্রশ্ন করেন, কেন তালিকায় নাম থাকলেও সদস্যদের বক্তব্য পাওয়া যাচ্ছে না। 

জবাবে চিফ হুইপ বলেন, তালিকায় থাকা সদস্যদের সঙ্গে বক্তব্যের ব্যপারে কথা বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় অনেক সদস্য বক্তব্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদের প্রাণ। তিনি থাকলে সবাই বক্তব্য দিতে চান। উনি না থাকলে আমরা অনেক বক্তাই পাই না।

এ সময় লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে জানান, এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। পরে স্পিকার তাকে বসতে বলেন এবং পরবর্তীতে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দেন। 

অধিবেশনে প্রথম সারিতে কমসংখ্যক মন্ত্রী উপস্থিত থাকায় স্পিকার অসন্তোষ প্রকাশ করে বলেন, সদস্যদের এলাকার সমস্যা নিয়ে বক্তব্য শোনার জন্য মন্ত্রীদের উপস্থিত থাকা প্রয়োজন।

জবাবে চিফ হুইপ জানান, কিছু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। তবে উল্লেখযোগ্যসংখ্যক মন্ত্রী-প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।  


/ইউএমএইচ

 





  বিষয়:   প্রধানমন্ত্রী  নূরুল ইসলাম মণি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: