ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপে মধ্যস্থতাকারী হতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত বলে জানা গেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস

2026-04-27T21:17:02+00:00
2026-04-27T21:18:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপে মধ্যস্থতাকারী হতে প্রস্তুত রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৯:১৮ পিএম
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সংগৃহীত ছবি
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেন। বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

বৈঠকে মূলত বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাব্য আলোচনার ধাপগুলো নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যোগাযোগ পুনরায় শুরু করার বিষয়টিও আলোচনায় আসে।

সূত্র অনুযায়ী, রাশিয়া এ বিষয়ে কয়েকটি প্রস্তাব দিয়েছে। কয়েক দিন আগে লাভরভ আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপ করেন এবং সেখানে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা কমাতে রাশিয়ার ভূমিকা রাখার আগ্রহের কথা জানান।

ইরান ও রাশিয়া দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের প্রতি সমর্থন জানাতে রাশিয়া ও চীন একাধিকবার ভেটো ব্যবহার করেছে বলে জানা যায়।

অন্যদিকে ইউক্রেন যুদ্ধের সময় ইরানের পক্ষ থেকে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ ওঠে, যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। একইভাবে রাশিয়া ইরানকে কোনো সামরিক বা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


/ইউএমএইচ 
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: