৪ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

সময়ের আলো ডেস্ক

খেলা

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নতুন মৌসুমে ফিরছে ভিন্ন কাঠামো নিয়ে। ২০২৫-২৬ মৌসুমের এই টুর্নামেন্ট

2026-04-27T21:46:32+00:00
2026-04-27T21:46:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
৪ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম 
প্রতীকী ছবি
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নতুন মৌসুমে ফিরছে ভিন্ন কাঠামো নিয়ে। ২০২৫-২৬ মৌসুমের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৪ মে, আর পর্দা নামবে ১১ জুন।

সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে বড় পরিবর্তন হিসেবে রাখা হয়নি সুপার লিগ পর্ব; পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

বিসিবি জানিয়েছে, দেশের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে। মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়, যেখানে পুরো মৌসুমে অনুষ্ঠিত হবে ৬৯টি ম্যাচ।
আরও পড়ুন

এর মধ্যে লিগ পর্বে থাকবে ৬৬টি ম্যাচ, আর বাকি ৩টি ম্যাচ হবে রেলিগেশন লিগে। এই অংশে লড়াই হবে কোন দল প্রথম বিভাগে নেমে যাবে তা নির্ধারণ করতে।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ফরম্যাটে প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে, কারণ সুপার লিগ না থাকায় শুরু থেকেই পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার চাপ থাকবে দলগুলোর ওপর।

এদিকে, পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।

এএডি/
  বিষয়:   ঢাকা প্রিমিয়ার লিগ  ক্রিকেট  ঢাকা  লিগ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: