ময়মনসিংহে ফিলিং স্টেশনে জরিমানা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল)

2026-04-27T22:08:33+00:00
2026-04-27T22:24:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে ফিলিং স্টেশনে জরিমানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১০:২৪ পিএম
ত্রিশালে ফিলিং স্টেশনে জরিমানা। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেল বিতরণ কার্যক্রম, লাইসেন্স, ওজন ও পরিমাপ ব্যবস্থা এবং মজুদ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

অভিযানকালে ত্রিশাল ফিলিং স্টেশন ও মোজাদ্দেদিয়া ফিলিং স্টেশনের স্টোরেজ সার্টিফিকেট মেয়াদোত্তীর্ণ পাওয়া গেলে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উভয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই, ময়মনসিংহ এবং ত্রিশাল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন, ত্রিশাল জানিয়েছে- জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএডি/


  বিষয়:   ত্রিশাল  ফিলিং স্টেশন  জরিমানা  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: