হরমুজ অবিলম্বে পুনরায় চালুর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক বাণিজ্য সংকট ও ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অচলাবস্থার প্রেক্ষিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।আনাদোলুর

2026-04-27T22:14:00+00:00
2026-04-27T22:14:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ অবিলম্বে পুনরায় চালুর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:১৪ পিএম 
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংগৃহীত ছবি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক বাণিজ্য সংকট ও ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অচলাবস্থার প্রেক্ষিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে গুতেরেস বলেন, আমি পক্ষগুলোকে আহ্বান জানাই,  প্রণালী খুলে দিন। জাহাজ চলাচল করতে দিন। কোনো টোল নয়, কোনো বৈষম্য নয়। বাণিজ্য পুনরায় শুরু হোক, বৈশ্বিক অর্থনীতি স্বাভাবিক হোক। 


তিনি আরও বলেন, মার্চের শুরু থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন বিশ্ব জ্বালানি নিরাপত্তা, খাদ্য সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরগুলোর একটি। 

হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম কৌশলগত পথ হিসেবে বিবেচিত হয়ে আসছে। 


/ইউএমএইচ


  বিষয়:   আন্তোনিও গুতেরেস  হরমুজ প্রণালী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: