হাসনাতের দেওয়া ‘লাল কার্ড’ পোস্টে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে

2026-04-28T00:46:49+00:00
2026-04-28T00:46:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
হাসনাতের দেওয়া ‘লাল কার্ড’ পোস্টে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ এএম 
হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, ‘লাল কার্ড।’ তবে পোস্টটি কাকে বা কোন প্রেক্ষাপটে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা না থাকায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, আগে হলুদ কার্ড দিলে ভালো হয়।

আরেকজন লেখেন, হলুদ কার্ড না দিয়ে লাল কার্ড কেমনে কি।

সংক্ষিপ্ত হলেও পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়। 

অনেকে এটিকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার প্রতি ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করছেন।

এদিকে, পোস্টের বিষয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে অনলাইন অঙ্গনে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: