পঞ্চাশ বছর পর পাশাপাশি বাবা ও ছেলের নামফলক

নিজস্ব প্রতিবেদক, যশোর

জাতীয়

পঞ্চাশ বছর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি সারা দেশে আলোড়ন তুলেছিল। আর সেই যাত্রা শুরু হয়েছিল যশোর

2026-04-28T01:13:40+00:00
2026-04-28T01:13:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পঞ্চাশ বছর পর পাশাপাশি বাবা ও ছেলের নামফলক
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম 
যশোরের শার্শায় উলাশী-যদুনাথপুর খাল পুনর্খননে পাশাপাশি বাবা-ছেলের নামফলক। ছবি: সংগৃহীত
পঞ্চাশ বছর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি সারা দেশে আলোড়ন তুলেছিল। আর সেই যাত্রা শুরু হয়েছিল যশোর থেকে। শার্শার উলসী-যদুনাথপুর খাল ছিল প্রথম প্রকল্প। একে কেন্দ্র করে নতুন স্বপ্নে জেগেছিল এলাকার মানুষ। ব্যস্ততা আর সম্ভাবনার আলো ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। এত বছর পর আবার সেই খাল পুনর্খনন করলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বাবা ও ছেলের দুটি নামফলক পাশপাশি অবস্থান করছে। 

সোমবার দুপুর ১২টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে এ খনন কার্যক্রমের সূচনা শেষে খালপাড়ে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি দেশের তিনটি স্থানে মাটি কেটে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন।

এর আগে সরকারপ্রধান খালপাড়ে ফলক উন্মোচন করেন, যাতে লেখা আছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনর্খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’
শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমে খননের উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান। যা ‘জিয়া খাল’ নামে পরিচিত। পাঁচ দশক বাদে খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনর্খনন করা হচ্ছে। ১৯৭৬ সালের ১ নভেম্বর ‘বেতনা নদী’ পুনর্খনন কাজ যখন উদ্বোধন করেন জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক।

উলসী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের জিয়াউর রহমানের সেই ফলক এখনও আছে। তাতে লেখা রয়েছে- ‘উলসী-যদুনাথপুর বেতনা নদীর সংযোগ প্রকল্প। দেশব্যাপী স্বেচ্ছাশ্রমভিত্তিক গণউপযোগ অনুগামী প্রকল্প বাস্তবায়নে সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে উদ্বোধন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১ নভেম্বর, ১৯৭৬।’ 


  বিষয়:   যশোর  শার্শা  উলসী  যদুনাথপুর  নামফলক  জিয়াউর  রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: