বাংলায় সরকার গড়ছে বিজেপিই : নরেন্দ্র মোদি

মুকুল বসু, কলকাতা

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপিই সরকার গড়বে এমনই দৃঢ় দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের প্রচারে রাজ্যে এসে তিনি আত্মবিশ্বাসী সুরে বলেন,

2026-04-28T01:55:52+00:00
2026-04-28T01:55:52+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাংলায় সরকার গড়ছে বিজেপিই : নরেন্দ্র মোদি
মুকুল বসু, কলকাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৫৫ এএম 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে বিজেপিই সরকার গড়বে এমনই দৃঢ় দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের প্রচারে রাজ্যে এসে তিনি আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘যা দেখলাম তাতে ৪ মের পর সরকার গঠনের শপথ অনুষ্ঠানে আমাকে আবার বাংলায় আসতে হবে।’

২৯ এপ্রিল শেষ দফার ভোটের আগে সোমবার ব্যারাকপুরে এক জনসভায় তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন শাসক দলকে। তার কথায়, এবার বাংলায় পরিবর্তন নিশ্চিত, আর সেই পরিবর্তনই ‘পূর্বোদয়’-এর পথ খুলে দেবে। ভাষণে বারবার উঠে আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। 

মোদি বলেন, বাংলার মানুষের সমর্থন থেকেই বিজেপির শক্তি বেড়েছে। জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের কথা উল্লেখ করে তিনি জানান, এটি শ্যামাপ্রসাদের একটি স্বপ্ন পূরণ। পাশাপাশি বাংলার উন্নয়ন ও শরণার্থী সমস্যার সমাধানও তাদের লক্ষ্য। ব্যারাকপুরের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা নিয়েও তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। এক সময়ের শিল্পাঞ্চল এখন অশান্তির জায়গায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন। 

মোদির দাবি, সিন্ডিকেট থেকে মুক্তি পেতে হলে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে। সেই সঙ্গে তিনি একাধিক প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, ক্ষমতায় এলে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন, শূন্যপদ দ্রুত পূরণ করা হবে এবং চাকরির নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হবে। নারী ভোটারদের উদ্দেশে তিনি বিশেষ বার্তা দেন। অন্যায়ের শিকার নারীরা ন্যায়বিচার পাবেন বলে আশ্বাস দেন।

গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা, মেয়েদের শিক্ষার জন্য অনুদান, স্বনির্ভর হতে ঋণের সুযোগÑ এমন নানা প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও তিনি আশ্বস্ত করেন। কলকাতাকে ভবিষ্যতের শহর হিসেবে গড়ে তোলার কথাও বলেন মোদি। শেষে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, একবার সুযোগ দিলে বিজেপি বাংলাকে হিংসা, দুর্নীতি, বেকারত্ব ও ভয় থেকে মুক্ত করবে।


  বিষয়:   পশ্চিমবঙ্গ  বিজেপি  সরকার  ভারত  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: