নুসরাত ফারিয়ার ঈদ চমক!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আবারও আইটেম গানে দর্শক মাতাতে আসছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদের একটি সিনেমায় কোমর দোলাবেন তিনি। ইতিমধ্যে শেষ হয়েছে

2026-04-28T03:39:26+00:00
2026-04-28T03:39:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নুসরাত ফারিয়ার ঈদ চমক!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ এএম 
অভিনেত্রী নুসরাত ফারিয়া। সংগৃহীত ছবি
আবারও আইটেম গানে দর্শক মাতাতে আসছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদের একটি সিনেমায় কোমর দোলাবেন তিনি। ইতিমধ্যে শেষ হয়েছে এর দৃশ্যায়ন। তবে প্রযোজক-পরিচালকের অনুরোধে গোপন রাখা হয়েছে সিনেমাটির নাম। এটিকে চমক হিসেবেই রাখছেন বলে জানান তারা।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা। এতে ফারিয়ার পারফম্যান্স দর্শকদের বাড়তি আনন্দ দেবে। সিনেমাটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার টেবিলে। ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে এর কাজ।

এই প্রসঙ্গে কোনো বক্তব্য পাওয়া যায়নি নুসরাত ফারিয়ার। তবে এর আগে একাধিক আইটেম গানে প্রশংসিত হয়েছেন তিনি। ২০২৩ সালে ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’তে ‘কলিজা আর জান’ শীর্ষক আইটেম গানে ঝড় তুলেছিলেন ফারিয়া। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেন আরাফাত মহসীন নিধি। ভিন্ন ধারার এই আইটেম গানে কণ্ঠ দেন দিলশাদ নাহার কনা। এ গানে নুসরাত ফারিয়ার সঙ্গে কোমর দোলাতে দেখা যায় আফরান নিশোকে। একই বছর কলকাতার ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে নুসরাত নিজেকে উপস্থাপন করেন আইটেম গানে। এরপর তাকে আর এভাবে দেখা যায়নি। দুই বছর পর আবারও আইটেম গান নিয়ে আসছেন ফারিয়া।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার একাধিক সিনেমা। সবশেষ তিনি অভিনয় করেন রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়। ফারিয়া এতে অভিনয় করছেন এক তরুণ ব্যারিস্টারের ভূমিকায়। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও আলোর মুখ দেখেনি। ঈদুল আজহায় মুক্তির কথা সিনেমাটির।

ক্যামেরার বাইরে মঞ্চেও পারফর্ম করেন ফারিয়া। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরের জমকালো আয়োজনে নৃত্য পরিবেশন করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গানও করেন ফারিয়া। তার কণ্ঠে ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘চিল’ গানগুলো জনপ্রিয়তা পেয়েছে।

প্রসঙ্গত, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। ২০১৩ সালে উপস্থাপক হিসেবে নাম লেখান। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। প্রথম সিনেমা সাফল্যের পর দুই বাংলায় প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। সবশেষ তাকে দেখা যায় ‘জিন-৩’ সিনেমায়।


  বিষয়:   নুসরাত  ফারিয়া  ঢালিউড  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: