লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের ভূখণ্ডে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে।লেবাননের স্বাস্থ্য

2026-04-28T05:20:57+00:00
2026-04-28T05:20:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:২০ এএম 
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ভয়াবহ হামলার পর উদ্ধারকাজ চলছে। গত ৮ এপ্রিল তোলা ছবি: রয়টার্স
লেবাননের ভূখণ্ডে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৭ হাজার ৮০৪ জন।

এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা ক্রমেই ভঙ্গুর হয়ে উঠছে। যুদ্ধবিরতির মধ্যেই গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সংঘাত পুরোপুরি থামেনি, বরং তা নতুন করে অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে।


  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: