ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘কৌশলগত সংকটে’ পড়েছে : ফ্রিডরিখ মের্ৎস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তেহরান

2026-04-28T06:17:01+00:00
2026-04-28T06:17:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘কৌশলগত সংকটে’ পড়েছে : ফ্রিডরিখ মের্ৎস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৭ এএম 
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তেহরান তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং সংঘাত থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই।

সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ফ্রিডরিখ মের্ৎস এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার পাশাপাশি সেখান থেকে বেরিয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তিনি যুক্তরাষ্ট্রের অতীত সামরিক অভিযানের উদাহরণ টেনে বলেন, আমরা ২০ বছর ধরে আফগানিস্তানে এমন পরিস্থিতি দেখেছি। ইরাকের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা রয়েছে।

দ্রুত যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাতের প্রভাব ইতোমধ্যে জার্মানির অর্থনীতিতে পড়তে শুরু করেছে এবং এতে ব্যয় বাড়ছে। বর্তমান পরিস্থিতিকে জটিল উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জার্মানি মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তবে যুদ্ধ শেষ হওয়ার পরই এ উদ্যোগ নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সংকট ও অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কায় ইউরোপজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন প্রেক্ষাপটে ফ্রিডরিখ মের্ৎসের এ মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র  জার্মানি  চ্যান্সেলর  ফ্রিডরিখ  মের্ৎস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: