ওয়াশিংটনে ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গত শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে

2026-04-28T10:16:22+00:00
2026-04-28T10:16:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ওয়াশিংটনে ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১৬ এএম 
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গত শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’ ডিনার চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রসিকিউটরদের সূত্রে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১)। সোমবার ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে তাকে হাজির করা হয়। গত ২৫ এপ্রিল রাতে বর্ণাঢ্য এই অনুষ্ঠান চলাকালীন অ্যালেন একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি পাম্প-অ্যাকশন শটগান এবং তিনটি ছুরি নিয়ে হোটেলের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। হামলা চলাকালীন নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় গুরুতর আহত হননি। সিক্রেট সার্ভিস পালটা গুলি ছুড়লে অ্যালেন পড়ে যান এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে একটি ১২-গেজ পাম্প অ্যাকশন শটগান এবং একটি পিস্তল পাওয়া যায়।

মামলার হলফনামা অনুযায়ী, তিনি অন্তত কয়েক সপ্তাহ আগে থেকে এই হামলার পরিকল্পনা করেছিলেন এবং ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা ছাড়াও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, আদালতে উপস্থিত অ্যালেনকে নীল রঙের জেল জামশুট পরা অবস্থায় শান্ত দেখাচ্ছিল। বিচারকের প্রশ্নের জবাবে তিনি মৃদুস্বরে উত্তর দেন। ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এই যুবক পেশায় একজন খণ্ডকালীন শিক্ষক এবং গেম ডেভেলপার। তার কাছে মাস্টার্স ডিগ্রি রয়েছে বলে তিনি আদালতকে জানিয়েছেন। হামলার আগে অ্যালেন তার পরিবার ও প্রাক্তন নিয়োগকর্তাকে একটি ইমেইল পাঠিয়েছিলেন, যেখানে তিনি নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ হিসেবে উল্লেখ করেন। 

হামলার সময় হোটেলের ব্যালরুমে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হামলার শব্দ পাওয়ার সাথে সাথে নিরাপত্তা কর্মকর্তারা তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতার একটি নজিরবিহীন ও দুঃসাহসিক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। পরবর্তী শুনানির আগ পর্যন্ত অ্যালেনকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে।

/কহু


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: