যুক্তরাষ্ট্রের কাছে চীনা হ্যাকারকে হস্তান্তর করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

করোনা মহামারির ভয়াবহ সময়ে টিকা সংক্রান্ত গবেষণার তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত এক চীনা হ্যাকারকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ইতালি। গত

2026-04-28T10:37:36+00:00
2026-04-28T10:37:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কাছে চীনা হ্যাকারকে হস্তান্তর করল ইতালি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ এএম 
সংগৃহীত ছবি
করোনা মহামারির ভয়াবহ সময়ে টিকা সংক্রান্ত গবেষণার তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত এক চীনা হ্যাকারকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ইতালি। গত জুলাইয়ে মিলান থেকে গ্রেফতার হওয়া ৩৪ বছর বয়সী এই হ্যাকারকে সোমবার (২৭ এপ্রিল) ইতালীয় কর্তৃপক্ষ মার্কিন বিচার বিভাগের কাছে হস্তান্তর করে। ইতালীয় জাতীয় পুলিশের এক বিবৃতিতে তাকে বিপজ্জনক বিদেশি হ্যাকার হিসেবে বর্ণনা করেছে।

মার্কিন প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত শু জেউই চীনা সরকারের মদদপুষ্ট হাফনিয়াম নামক একটি সাইবার গোয়েন্দা অভিযানের সাথে জড়িত ছিলেন। তিনি এবং তার সহযোগীরা ইমেইল সফটওয়্যারের সাইবার নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে বিশ্বের হাজার হাজার কম্পিউটারে অনুপ্রবেশ করেন। তাদের মূল লক্ষ্য ছিল করোনা টিকার গবেষণায় নিয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইমিউনোলজিস্ট ও ভাইরোলজিস্টদের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া।

শু জেউই সাংহাই পাওয়াররক নেটওয়ার্ক নামক একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন। মার্কিন বিচার বিভাগের দাবি, তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশনায় টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি আন্তর্জাতিক আইন সংস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছেন।

সোমবার টেক্সাসের হিউস্টন জেলা আদালতে শু-কে হাজির করা হয়। তার বিরুদ্ধে তথ্য জালিয়াতি এবং সংরক্ষিত কম্পিউটারে অননুমোদিত প্রবেশসহ মোট নয়টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ বলেন, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য চুরি এবং সাইবার নিরাপত্তা বিঘ্নিতকারী হ্যাকারদের আইনের আওতায় আনতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বিচারে দোষী সাব্যস্ত হলে শু জেউই প্রতিটি গুরুতর অভিযোগের জন্য সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বেইজিং যুক্তরাষ্ট্রে কোনো ধরনের হ্যাকিং পরিচালনার অভিযোগ বারবার অস্বীকার করেছে। চীন এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে বর্ণনা করে আসছে। বর্তমানে শু-এর আইনজীবীরাও এই বিষয়ে জনসমক্ষে কোনো বক্তব্য দেননি। 


/কহু


  বিষয়:   ইতালি  যুক্তরাষ্ট্র. চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: