জুলাই আন্দোলনে হত্যাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আদেশের দিন এসে মামলার তদন্ত শেষ করতে ১ মাস সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে মোট ৭ মামলায় ১৩টি আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল। তবে শুরুতেই রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় তা পিছিয়ে যায়।
এদিন হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে প্রশ্ন করে বলেন, এভাবে আর কতদিন সময় নেবেন আপনারা? অ্যাটর্নি জেনারেল অফিসের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আসুন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে জানান, তদন্ত কর্মকর্তারা তদন্ত শেষ করতে কাজ করছেন। সময় দিতেই হবে। পরে হাইকোর্ট ১১ মে পরবর্তী আদেশ দেবেন বলে জানান।
২০২৪ সালের ২১ আগস্ট বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরে একে একে ৭টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়।
/কহু