৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি

2026-04-28T12:52:35+00:00
2026-04-28T12:52:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫২ পিএম 
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সংগৃহীত ছবি
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি এবং দুদকের করা মোট পাঁচ মামলায় তার জামিন কার্যকর থাকল।

আদালতে বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তবে জামিন বহাল থাকলেও এখনই তার কারামুক্তি ঘটছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। কারণ, এর বাইরেও আরও দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ৮ ও ১১ মার্চ পৃথক আদেশে হাইকোর্ট বেঞ্চ তার পাঁচ মামলায় জামিন মঞ্জুর করেছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আজ তা খারিজ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক পর্যায়ে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ, ফতুল্লা ও বন্দর থানায় আরও তিনটি এবং প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের সেপ্টেম্বরে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালের মে মাসে অবসরে যান। পরবর্তী সময়ে তিনি টানা তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


/কহু


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: