শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া বিধিনিষেধ করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। তবে এখনই এটি পুরোপুরি নিষিদ্ধ

2026-04-28T14:20:10+00:00
2026-04-28T14:20:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া বিধিনিষেধ করছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:২০ পিএম 
সংগৃহীত ছবি
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। তবে এখনই এটি পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি সংশ্লিষ্ট মন্ত্রীরা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রিটিশ শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন, তরুণ প্রজন্মকে অনলাইনে নিরাপদ রাখতে আরও বিধিনিষেধ কার্যকর করা হবে, তবে এর ধরন কী হবে তা নিয়ে এখনো পর্যালোচনা চলছে। লর্ডস সভায় দীর্ঘ আলোচনার পর সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য বয়সসীমা নির্ধারণ অথবা সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে একমত হয়েছে। বর্তমানে এ বিষয়ে একটি জনমত যাচাই বা পরামর্শমূলক কার্যক্রম (কনসালটেশন) চলছে। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেটি কতটা কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদে কাজে আসবে কি-না, তা নিশ্চিত হওয়া জরুরি। এটি কেবল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং তরুণদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। 

তিনি জোর দিয়ে বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যা সময়ের পরীক্ষায় টিকে থাকবে এবং একই সঙ্গে অভিভাবক ও ক্যাম্পেইনারদের আস্থা অর্জন করতে পারবে। তবে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা এখনই আসছে কি না, তা নির্ভর করছে চলমান পর্যালোচনার ফলাফলের ওপর। 

/কহু


  বিষয়:   যুক্তরাজ্য  সোশ্যাল মিডিয়া  শিক্ষার্থী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: