মব ভায়োলেন্স প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে চলমান গণপিটুনি এবং নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। বিচার-বহির্ভূত

2026-04-28T19:43:11+00:00
2026-04-28T20:51:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
মব ভায়োলেন্স প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৮:৫১ পিএম
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। ছবি : সংগৃহীত ছবি
বাংলাদেশে চলমান গণপিটুনি এবং নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। বিচার-বহির্ভূত সহিংসতা (মব ভায়োলেন্স) প্রতিরোধে নতুন সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মানবাধিকার ও মব ভায়োলেন্স নিয়ে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। 

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বিচার-বহির্ভূত সহিংসতা (মব ভায়োলেন্স) প্রতিরোধে নতুন সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণ ও উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনের শাসন বজায় রাখার ওপর জোর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া সরকারি মন্ত্রীরা সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং আইনের শাসন সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, যা মব ভায়োলেন্স মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস করি।

মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রতিশ্রুতির কথা তুলে ধরে সাংবাদিকের সারাহ কুক বলেন, ব্রিটিশ সরকার, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা ও প্রচারে তাদের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা (ব্রিটিশ) আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক ব্যবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, যুক্তরাজ্য সম্প্রতি মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের গ্লোবাল কো-চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। এটি মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি যুক্তরাজ্যের শক্তিশালী অঙ্গীকারের একটি নিদর্শন।


মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংঘাত নিয়ে সারাহ বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের অর্থনীতিসহ বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। যুক্তরাজ্য এই সংকটের একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছেও বলে জানান তিনি।

সারাহ কুক আরও বলেন, গত ১৭ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা।

সময়ের আলো/আআ
  বিষয়:   মব  ভায়োলেন্স  প্রতিরোধ  পদক্ষেপ  আহ্বান  ব্রিটিশ  হাইকমিশন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: