স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড Risk Based Audit

2026-04-28T19:48:31+00:00
2026-04-28T19:48:31+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
অর্থনীতি
স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৬০)
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত
রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড Risk Based Audit Criterion এর ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য ২য় পর্যায়ে ৭২,৩৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। ১ম পর্যায়ে জুলাই’২৫ মাসে Random Selection পদ্ধতিতে ১৫,৪৯৪ টি মামলা অভিটের জন্য নির্বাচন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য জানিয়েছে। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদ্ধতিতে অডিট নির্বাচনের জন্য কয়েকটি সুনির্দিষ্ট Criterion অনুসরণ করে প্রত্যেক সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অভিটের জন্য নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনরুপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোন সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ন স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

এতে আরও জানানো হয়েছে, স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন (TIN) নাম্বারের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে তেমনি লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/কেএইচও


  বিষয়:   অডিট  আয়কর রিটার্ন  এনবিআর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: