ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু বুধবার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৬-২৭) বুধ এবং বৃহস্পতিবার মিলিয়ে মোট ২ দিনে অনুষ্ঠিত হবে। এই ২ দিনেই

2026-04-28T19:59:53+00:00
2026-04-28T19:59:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু বুধবার
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম 
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৬-২৭) বুধ এবং বৃহস্পতিবার মিলিয়ে মোট ২ দিনে অনুষ্ঠিত হবে।
এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৬-২৭) বুধ এবং বৃহস্পতিবার মিলিয়ে মোট ২ দিনে অনুষ্ঠিত হবে। এই ২ দিনেই সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট গ্রহণ চলবে। পরদিন ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান জানান, এবারের নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদের অনুকূলে ৫৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন বিভিন্ন পদে আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ঢাকা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭শ ২৭ জন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল। জামাত ও সমমনা সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল। এছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেব বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে উভয় দলের নেতা-কর্মীরা আশাবাদী।

জেডও/

  বিষয়:   আদালত  ঢাকা আইনজীবী সমিতি  নির্বাচন  ইলেকশন  ঢাকা বার এসোসিয়েশন  পুরান ঢাকা  আইনজীবী 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: