দুর্ঘটনায় আহত পলকের চিকিৎসার পরামর্শ দিলেন বিচারক

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।মঙ্গলবার

2026-04-28T20:24:27+00:00
2026-04-28T20:24:27+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
দুর্ঘটনায় আহত পলকের চিকিৎসার পরামর্শ দিলেন বিচারক
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:২৪ পিএম 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি
ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার একটি বিশেষ জজ আদালতে হাজির হয়ে তিনি তার শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ মোহাম্মদপুর থানার একটি মামলার অভিযোগ গঠন শুনানিতে হাজির করা হয় জুনাইদ আহমেদ পলককে। 

শুনানির সময় তিনি আদালতকে জানান, গত শুনানিতে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন। তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিষয়টি নথিভুক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, দুর্ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন। আদালতকে বিষয়টি অবহিত করার পর বিচারক তার চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন।

আদালত সূত্রে জানা গেছে, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় পলককে হাজির করার কথা ছিল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা ওই মামলায় সম্প্রতি সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্যতম আসামি হিসেবে থাকলেও তিনি পলাতক রয়েছেন। অন্যদিকে পলক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

জেডও/

  বিষয়:   পলক  জুনাইদ আহমেদ পলক  ইন্টারনেট বন্ধ  আইসিটি প্রতিমন্ত্রী  আওয়ামী লীগ  নিষিদ্ধ আওয়ামী লীগ  বিচারক. আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: