নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নিউমার্কেট এলাকায় দুবৃত্তের গুলিতে নিহত ব্যক্তির নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। সে শীর্ষ সন্ত্রাসী ইমনের আত্মীয় বলে জানা গেছে।মঙ্গলবার (২৮এপ্রিল)

2026-04-28T23:03:12+00:00
2026-04-28T23:44:09+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০৩ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ১১:৪৪ পিএম
সংগৃহীত ছবি
নিউমার্কেট এলাকায় দুবৃত্তের গুলিতে নিহত ব্যক্তির নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। সে শীর্ষ সন্ত্রাসী ইমনের আত্মীয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে পিবিআই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করেন। নিহতের বাবার নাম কেএম ফকরুদ্দিন, মায়ের নাম আকলিমা বেগম। বর্তমান ঠিকানা জানা গেছে, হাজারীবাগ জিগাতলা সুলতানগঞ্জ।

এ বিষয়ে নিউমার্কেট থানার উপ পরিদর্শক এসআই শাহাদৎ হোসেন জানান, পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করেন। তার আরো বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।


জানা গেছে, খন্দকার নাঈম আহমেদ টিটন বাংলাদেশের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যিনি দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর জামিনে মুক্ত হন। তিনি রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জামিনে থাকলেও আদালতে হাজিরা না দিয়ে পলাতক রয়েছেন। 

সময়ের আলো/আআ
  বিষয়:   নিউমার্কেট  গুলি  নিহত  ব্যক্তি  শীর্ষ  সন্ত্রাসী  টিটন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: