বজ্রপাতে হবিগঞ্জের চুনারুঘাটে তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. রবিন মিয়া (১৮) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটেছে। নিহত পরীক্ষার্থী মোহাম্মদ রবিন মিয়া উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকায়। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই রবিন মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাড়ীর পাশেই বজ্রপাত হলে রবিন গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/কেএইচও