নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত সদস্য খন্দকার নাঈম

2026-04-29T01:38:33+00:00
2026-04-29T01:38:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:৩৮ এএম 
খন্দকার নাঈম আহমেদ টিটন (৫২)। ছবি : সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত সদস্য খন্দকার নাঈম আহমেদ টিটন (৫২)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শুরুতে পরিচয় নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও পরে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে নিহত ব্যক্তি টিটনই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত খন্দকার নাঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করেন। এসময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, খন্দকার নাঈম আহমেদ টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় তার অপরাধমূলক কর্মকাণ্ডের প্রভাব ছিল।

উল্লেখ্য, তিনি আরেক আলোচিত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। জনশ্রুতি রয়েছে, ইমনের প্রভাব ব্যবহার করেই তিনি অপরাধ জগতে নিজের অবস্থান তৈরি করেন। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে ছিল তার নাম।


  বিষয়:   রাজধানী  নিউমার্কেট  দুর্বৃত্ত  গুলি  নিহত  টিটন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: