‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

থাইল্যান্ডে আয়োজিত ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল-২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কন্টেন্ট ক্রিয়েটর তমা রশিদ। আন্তর্জাতিক সৌন্দর্য

2026-04-29T02:30:26+00:00
2026-04-29T02:30:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:৩০ এএম 
চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে আয়োজিত ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল-২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কন্টেন্ট ক্রিয়েটর তমা রশিদ। আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করলেন তিনি। 

‘ডিফারেন্ট কালচারস, ওয়ান ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের নারীরা তাদের সংস্কৃতি, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব তুলে ধরেন। নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা এবং স্বপ্নপূরণের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

থাইল্যান্ডে ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলা এই আয়োজনে বিশ্বব্যাপী অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক পরিবেশনা, ব্যক্তিত্ব প্রদর্শন এবং বিভিন্ন সামাজিক বার্তা তুলে ধরেন। পুরো প্রতিযোগিতাজুড়ে তমা রশিদের আত্মবিশ্বাস, উপস্থাপনা এবং দৃঢ় ব্যক্তিত্ব বিচারকদের মুগ্ধ করে। প্রায় ৪০ দেশের প্রতিযোগীকে হারিয়ে জমকালো গ্র্যান্ড ফিনালে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তমা রশিদ জিতে নেন বিজয়ের মুকুট। আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশি নারীদের সক্ষমতা ও সম্ভাবনা আরও একবার বিশ্বদরবারে উজ্জ্বলভাবে তুলে ধরলেন তমা রশিদ।

মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে তমা রশিদ বলেন, মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল হিসেবে এবারই প্রথম বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে মুকুট জয় সত্যিই আনন্দের। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। 

তিনি বলেন, এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও ইতিবাচক গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সুযোগ। বাংলাদেশের ঐতিহ্য, বিশেষ করে জামদানি শাড়ির মতো সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করেছি।

তমা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ ছিল না। বিশেষ করে, ফাইনাল পর্যায়ে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তিনি বলেন, কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে আমি অনেক ভালো করেছি। আমি মনে করি, এ অংশগুলোই আমাকে বিজয়ের দিকে এগিয়ে দিয়েছে।

দেশে ফিরে আবারও নিয়মিত উপস্থাপনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শক হিসেবেও কাজ করতে চান তমা। 

ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে যুক্ত ছিলেন তমা। পরবর্তী সময়ে মিডিয়ায় কাজের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন।

বিশ্লেষকরা বলছেন, তমা রশিদের এই অর্জন ২০২৬ সালে দেশের নারীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।


  বিষয়:   থাইল্যান্ড  মিসেস  ইন্ডিপেন্ডেন্ট  ইন্টারন্যাশনাল  তমা  রশিদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: