সীতা চরিত্রে বিতর্কিত সাই পল্লবী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নীতেশ তিওয়ারি পরিচালিত নির্মাণাধীন আলোচিত সিনেমা ‘রামায়ণ’। এতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সিনেপর্দায় বরাবরই

2026-04-29T02:33:48+00:00
2026-04-29T02:33:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সীতা চরিত্রে বিতর্কিত সাই পল্লবী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:৩৩ এএম 
অভিনেত্রী সাই পল্লবী। ছবি : সংগৃহীত
নীতেশ তিওয়ারি পরিচালিত নির্মাণাধীন আলোচিত সিনেমা ‘রামায়ণ’। এতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সিনেপর্দায় বরাবরই তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করলেও এবার এই চরিত্রটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ। সীতার মতো আইকনিক চরিত্রের জন্য তাকে বাছাই করা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। 

সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমার প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক এক সংগীত সন্ধ্যায় উপস্থিত পাপারাজ্জি ও অতিথিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন অভিনেত্রী।

কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। হিন্দিতে কথা বলতে গিয়ে রীতিমতো হিমশিম খান সাই। একপর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন আমার হিন্দি খুব একটা ভালো নয়। অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তি সহজভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।

রামায়ণের মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো আইকনিক চরিত্রের জন্য কেন তাকে বাছাই করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, সাই পল্লবীকে দেখুন, যিনি সাধারণ হিন্দি শব্দগুলোও বলতে পারছেন না। আর তিনি কি না রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন। আরেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, নীতেশ তিওয়ারি সীতা মায়ের চরিত্রের জন্য সাই পল্লবীকে কাস্ট করার সময় কী ভাবছিলেন? হিন্দিই ঠিক করে বলতে পারে না। কাস্টিং অত্যন্ত হতাশাজনক। কেউ কেউ আবার সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সিনেমার মূল হিন্দি সংস্করণে কি তার কণ্ঠ ডাব করা হবে?

তবে বিতর্কের মাঝে সাই পল্লবীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ভক্তরা। অনেকের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত বাধা কোনো নতুন বিষয় নয়। একজন মন্তব্য করেছেন, ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিনের ক্ষেত্রেও তো এমনটা আগে দেখা গেছে। তারা পারলে সাই কেন নয়?

এর আগেও রামায়ণ সিনেমার শুরুর দিকে সীতা চরিত্র নিয়ে বিতর্কে পড়েছিলেন সাই পল্লবী। তিনি নাকি সীতা চরিত্রের জন্য যথেষ্ট সুন্দর নন। কেউ কেউ তাকে সরাসরি শূর্পণখার সঙ্গে তুলনা করেন।


  বিষয়:   সীতা  চরিত্র  সাই  পল্লবী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: