ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর

2026-04-29T04:44:38+00:00
2026-04-29T04:44:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ এএম 
হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কপিল উদ্দিনের সঙ্গে তার ভাতিজা আব্দুল জলিল শেখ ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

এতে লাঠির আঘাতে গুরুতর আহত হন কপিল উদ্দিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। একই ঘটনায় আহত হন আব্দুল জলিল শেখ, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   গাইবান্ধা  গোবিন্দগঞ্জ  হরিপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: