সিংড়ায় চাল-পানি খেয়ে অসুস্থ ৮ ধানকাটা শ্রমিক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় ধান কাটার সময় চাল ও পানি খেয়ে ৮ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটি খাবারে

2026-04-29T05:03:31+00:00
2026-04-29T05:03:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় চাল-পানি খেয়ে অসুস্থ ৮ ধানকাটা শ্রমিক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:০৩ এএম 
চাল ও পানি খেয়ে ৮ জন শ্রমিক অসুস্থ ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় ধান কাটার সময় চাল ও পানি খেয়ে ৮ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটি খাবারে বিষক্রিয়ার বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। কিছুক্ষণ পরই তাদের মধ্যে একে একে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। বমি, মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অসুস্থ শ্রমিকরা হলেন, মো. আনোয়ার (৩০), মো. আজাদ (৪০), মো. রমিজুল (৩৮), মো. ইয়াসিন (২৫), মো. ইউসুফ (২৬), মো. হাসেম (৪০), মো. মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সবার বাড়ি একই গ্রামের।

শ্রমিক আবু বক্কর ছিদ্দিক জানান, ধান কাটার সময় পিপাসা লাগলে জমির মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেওয়া হয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি।

বর্তমানে তারা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জমির মালিক আব্বাস আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই এখন শঙ্কামুক্ত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশলো তা তদন্ত করা হবে।


  বিষয়:   নাটোর  সিংড়া  শ্রমিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: