স্টেট ডিনারে ট্রাম্প ও রাজা চার্লসের হাস্যরস, দুই নেতার বাগযুদ্ধে মাতল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্টেট ডিনারের আনুষ্ঠানিক আবহেও হাস্যরসের কমতি ছিল না ব্রিটিশ রাজা চার্লস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায়। গম্ভীর পরিবেশকে হালকা

2026-04-29T09:55:11+00:00
2026-04-29T10:03:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
স্টেট ডিনারে ট্রাম্প ও রাজা চার্লসের হাস্যরস, দুই নেতার বাগযুদ্ধে মাতল হোয়াইট হাউস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ এএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ১০:০৩ এএম
ব্রিটিশ রাজা চার্লস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
স্টেট ডিনারের আনুষ্ঠানিক আবহেও হাস্যরসের কমতি ছিল না ব্রিটিশ রাজা চার্লস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায়। গম্ভীর পরিবেশকে হালকা করতে দুই রাষ্ট্রপ্রধানই বেশ কিছু রসিকতা করেন, যা উপস্থিত অতিথিদের বেশ বিনোদিত করেছেন। বক্তৃতার শুরুতেই ট্রাম্প কংগ্রেসে রাজার দেওয়া ভাষণের প্রশংসা করে বলেন, রাজা চার্লস এমনকি ডেমোক্র্যাটদেরও তার সম্মানে দাঁড় করাতে সক্ষম হয়েছেন, যা ট্রাম্প নিজের জন্য অসম্ভব বলে মজা করেন। 

বাংলাদেশ সময় বুধবার (২৯ এপ্রিল) সকালে বিবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, পাল্টা রসিকতায় রাজা চার্লস হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের সংস্কার বা পরিবর্তনের দিকে ইঙ্গিত করে বলেন, গত বছর উইন্ডসর ক্যাসেলে ট্রাম্পের সফরের পরই হয়তো এসব রদবদল হয়েছে। ১৮১৪ সালে ব্রিটিশ বাহিনী কর্তৃক হোয়াইট হাউসে আগুন দেওয়ার ঘটনার রেশ ধরে রাজা কৌতুক করে বলেন, আবাসন খাতের এই ‘পুনর্উন্নয়নে’ ব্রিটিশদেরও পুরোনো একটা প্রচেষ্টা ছিল। 

ইউরোপীয়দের জার্মান ভাষা বলা নিয়ে ট্রাম্পের এক পুরনো মন্তব্যের জবাবে রাজা চার্লস বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপীয়রা হয়তো আজ জার্মান ভাষায় কথা বলত, কিন্তু ব্রিটিশরা না থাকলে আমেরিকানদের হয়তো আজ ফরাসি ভাষায় কথা বলতে হতো। 

বক্তৃতার শেষে শেক্সপিয়ারের উদ্ধৃতি টেনে ভোজের প্রশংসা করেন রাজা। বোস্টন টি পার্টির ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মজা করে বলেন, সেই সময়কার চা পানের অভিজ্ঞতার চেয়ে এই নৈশভোজ অনেক বেশি উন্নত মানের হয়েছে।

/কহু
  বিষয়:   যুক্তরাজ্য  যুক্তরাষ্ট্র  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: