ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ফরিদপুরে নৃশংস ট্রিপল মার্ডারসহ সারাদেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে

2026-04-29T12:35:06+00:00
2026-04-29T12:35:06+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
ফরিদপুরে নৃশংস ট্রিপল মার্ডারসহ সারাদেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুরের আলিয়াবাদে যুবকের কোদালের কোপে দাদি, ফুপু ও প্রতিবেশীর নিহতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সারাদেশে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, চকরিয়া, কবিরহাট ও লোহাগাড়ায় সন্ন্যাসীসহ একাধিক ব্যক্তির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সড়কে অব্যবস্থাপনা ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

সাম্প্রতিক বজ্রপাতে নোয়াখালী ও কক্সবাজারে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে জামায়াত নেতা বলেন, প্রাকৃতিক দুর্যোগে এসব মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। বজ্রপাত থেকে নাগরিকদের সুরক্ষায় কৃষি প্রধান এলাকায় লাইটনিং অ্যারেস্টার বা বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এখন সময়ের দাবি। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে দ্রুত মানবিক ও আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


/কহু
  বিষয়:   জামায়াতে ইসলামী  হত্যা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: