শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন আবদুল্লাহ আল মামুন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন। ব্যাংকিং খাতে দীর্ঘ ২৮ বছরের

2026-04-29T15:28:46+00:00
2026-04-29T15:28:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন আবদুল্লাহ আল মামুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:২৮ পিএম 
মো. আবদুল্লাহ আল মামুন। সংগৃহীত ছবি
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন। ব্যাংকিং খাতে দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

শাহজালাল ইসলামী ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া মতিঝিল, দিলকুশা ও উত্তরা মডেল টাউন শাখার মতো গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপক হিসেবে তার সফলতার বিশেষ রেকর্ড রয়েছে।

মো. আবদুল্লাহ আল মামুন জামালপুর সদর উপজেলার হেলেঞ্চা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চতর শিক্ষার অংশ হিসেবে ২০১৩ সালে কানাডার টরন্টোর সেন্টেনিয়াল কলেজ স্কুল অব বিজনেস থেকে ফিন্যান্সিয়াল প্ল্যানিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ব্যাংকিং পেশায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা এবং সিঙ্গাপুরসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে অনুষ্ঠিত অসংখ্য সম্মেলন, সেমিনার ও উচ্চতর প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

/কহু



  বিষয়:   শাহজালাল ইসলামী ব্যাংক  এএমডি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: