পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয় ট্রাস্ট মিনিবাস। এ ঘটনায় ট্রাস্ট

2026-04-29T16:14:45+00:00
2026-04-29T16:14:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:১৪ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংগৃহীত ছবি
রাজধানীর বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয় ট্রাস্ট মিনিবাস। এ ঘটনায় ট্রাস্ট মিনিবাসের চালক ওমর ফারুককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গতকাল রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। 

এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই বাসচালককে হেফাজতে নেয় বলে জানান তিনি। 

পরে এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।


/ইউএমএইচ



  বিষয়:   শামা ওবায়েদ  ট্রাস্ট মিনিবাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: