রাজশাহীতে অ্যালকোহল পান করে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে অ্যালকোহল পান করে জাহিদ হোসেন (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। তিনি নিউ গভ. ডিগ্রি কলেজের অনার্স প্রথম

2026-04-29T17:58:31+00:00
2026-04-29T17:58:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে অ্যালকোহল পান করে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীতে অ্যালকোহল পান করে জাহিদ হোসেন (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। তিনি নিউ গভ. ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাকে সকাল ৭টার দিকে সহপাঠিরা হাসপাতালে নিয়ে যায়। 

মারা যাওয়া জাহিদ হোসেন তানোর উপজেলার বাতাসপুর গ্রামের বাসিন্দা। সে নগরীর হোসেনীগঞ্জ বেতপট্টি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

জাহিদের সহপাঠিরা জানান, রাতের কোনো একসময় সে অ্যালকোহল পান করেন। তার কোনো খোঁজ না পেয়ে সকালে তারা বাসায় গিয়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক আকরাম হোসেন বলেন, তার মরদেহ মর্গে রাখা আছে। পরিবারের সদস্যরা এসেছে। আইনগত ব্যবস্থা নিয়ে তার মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীর অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যখন তাকে হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিলো। তাকে ওয়ার্ডে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা গেছেন।

/কেএইচও
  বিষয়:   রাজশাহী  অ্যালকোহল পান  কলেজ শিক্ষার্থী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: