সংবিধান সংশোধনে কমিটি, বিরোধী দলের কাছে চাওয়া হলো ৫ নাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হবে। এজন্য বিরোধী দল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে

2026-04-29T19:14:13+00:00
2026-04-29T19:14:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংবিধান সংশোধনে কমিটি, বিরোধী দলের কাছে চাওয়া হলো ৫ নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:১৪ পিএম 
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হবে। এজন্য বিরোধী দল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এ মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান জানান, ১৭ জনের মধ্যে ১২ জন ট্রেজারি বেঞ্চ থেকে ঠিক করা হয়েছে, যার মধ্যে ৫ জন্য অন্য দল ও স্বতন্ত্র থেকে।

এ প্রস্তাবের বিষয়ে বিরোধী দল পরে জানাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


এ নিয়ে তার ভাষ্য, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এছাড়া এ বিষয়টি নিয়ে তাদের আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন। 

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে হাঁটতে চাই। দরকার হলে পরের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা যাবে।’ 

/কেএইচও


  বিষয়:   সংবিধান সংশোধন  কমিটি  বিরোধী দল  আইনমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: