ইউএনওর স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহের চেষ্টা করার সময় দুই যুবককে আটক

2026-04-29T19:44:37+00:00
2026-04-29T19:44:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইউএনওর স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম 
দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত ছবি : সময়ের আলো
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহের চেষ্টা করার সময় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফয়সাল আহমেদ এবং পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের ওয়াসিম আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল ও ওয়াসিম মোটরসাইকেলে করে ওই ফিলিং স্টেশনে যান। সেখানে তারা একটি ফুয়েল কার্ড প্রদর্শন করেন, যেখানে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা ছিল। কার্ডটি দেখে পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে জালিয়াতির সত্যতা যাচাই করেন। পরে জালিয়াতি প্রমাণিত হলে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং তাদের ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও সুমন চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। জালিয়াতির মাধ্যমে তারা অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা করেছিল। হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আরবিএন 


  বিষয়:   জামালপুর  মাদারগঞ্জ  স্বাক্ষর  জাল  ফুয়েল  কার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: