ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণের ৪ দিন পর উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী (১২) অপহরণের ঘটনায় জাইদুল হক (২০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে

2026-04-29T21:04:29+00:00
2026-04-29T21:04:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণের ৪ দিন পর উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:০৪ পিএম 
অপহরণের ঘটনায় জাইদুল হক (২০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী (১২) অপহরণের ঘটনায় জাইদুল হক (২০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত জাইদুল হক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার মারফত আলীর বাড়ির ভাড়াটিয়া ও হাতেম আলীর ছেলে।

মামলার বাদী সাবিনা আক্তার জানান, তার মেয়ে স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি স্বামী-সন্তান নিয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার মেয়ে স্কুলে আসা-যাওয়ার সময় স্থানীয় বখাটে জাইদুল হক প্রায়ই কুপ্রস্তাব দিত। বিষয়টি জাইদুল হকের পরিবারকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে জাইদুল হক তার ৪-৫ জন সহযোগীসহ মেয়েকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ওই দিনই রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।

বাদীর অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে এবং মোবাইল ফোন বন্ধ রেখে পুলিশের সঙ্গে ‘কানামাছি খেলার মতো আচরণ’ করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে চার দিন পর শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা পাওয়ার পর জাইদুল হকসহ ৩-৪ জন অজ্ঞাতকে আসামি করে মামলা নেওয়া হয়। পরে বুধবার সকালে মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


  বিষয়:   নারায়ণগঞ্জ  রূপগঞ্জ  শিক্ষার্থী  অপহরণকারী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: