বাড়ি ফেরা হলো না আইনজীবীর, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৬) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া

2026-04-29T22:10:41+00:00
2026-04-29T22:10:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়ি ফেরা হলো না আইনজীবীর, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:১০ পিএম 
সোলায়মান হক (৩৬)। ছবি : সময়ের আলো
পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৬) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের আহমদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আদালতের কাজ শেষ করে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মাড়েয়ার উদ্দেশে যাচ্ছিলেন সোলায়মান হক। পথিমধ্যে সদর উপজেলার আহমদনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ওই আইনজীবী নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আইনজীবী সোলায়মান হকের এমন অকাল মৃত্যুতে পঞ্চগড় আইনজীবী সমিতিসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


  বিষয়:   পঞ্চগড়  তেঁতুলিয়া  মহাসড়ক  আহমদনগর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: