কালীগঞ্জে যাবজ্জীবনসহ সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক মামলার তিনজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারকরা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা সিটি

2026-04-29T23:54:39+00:00
2026-04-29T23:54:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালীগঞ্জে যাবজ্জীবনসহ সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ পিএম 
প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক মামলার তিনজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা সিটি ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মণ্ডলের ছেলে ইকবাল হোসেন, খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন এবং ফয়লা ঈদগাহপাড়ার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলাম। গ্রেফতারদের মধ্যে ইকবাল হোসেন একটি মামলায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

অপরদিকে সাদ্দাম হোসেন এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং লতিফুল ইসলামের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের ওয়ারেন্ট ছিল।

পুলিশ জানায়, ইকবাল হোসেন ও সাদ্দাম হোসেনকে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। অপর আসামি লতিফুল ইসলামকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায় এসআই রাজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।







  বিষয়:   ঝিনাইদহ  কালীগঞ্জ  থানা  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: