বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘকে সক্রিয় করার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে

2026-04-30T00:00:36+00:00
2026-04-30T00:00:36+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘকে সক্রিয় করার আহ্বান চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:০০ এএম 
সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে আরও সক্রিয়, শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার আহ্বান। সংগৃহীত ছবি
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে আরও সক্রিয়, শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বেইজিংয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।


ওয়াং ই বলেন, ‘বর্তমান সময়ে বিশ্বে বাড়ছে অস্থিরতা ও সংকট। এমন পরিস্থিতিতে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে উপযোগী করে তোলাটা জরুরি।’ 

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে মনে করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

/কেএইচও


  বিষয়:   বৈশ্বিক অস্থিরতা  জাতিসংঘ  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: