মুক্তি পেলেন ইরানের ৬ নাবিক, বাকি ২২ জন যুক্তরাষ্ট্রের হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’-এর ৬ জন নাবিককে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই মুক্তি

2026-04-30T08:37:11+00:00
2026-04-30T08:37:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মুক্তি পেলেন ইরানের ৬ নাবিক, বাকি ২২ জন যুক্তরাষ্ট্রের হেফাজতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ এএম 
ইরানের কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’-এর ৬ জন নাবিককে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
ইরানের কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’-এর ৬ জন নাবিককে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই মুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছে তেহরান। 

বুধবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যম তাসনিম নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান উপসাগরে জাহাজটি নিয়ন্ত্রণে নেয়, যা ইরানের দিকে যাচ্ছিল এবং এতে ২৮ জন ইরানি নাবিক ছিলেন। ইরান এ ঘটনাকে ‘দস্যুতার শামিল’ বলে উল্লেখ করেছে। 

ইরান শুরু থেকেই বলেছিল, নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল। পরিবর্তে ‘আনুষ্ঠানিক ও কূটনৈতিক পথে’ তাদের মুক্ত করার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে তেহরান।


তেহরান আরও জানিয়েছে, সেই প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে ৬ জন নাবিক দেশে ফিরেছেন। তবে এখনও বাকি ২২ জন নাবিক যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। তাদের মুক্তির জন্য ইরানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার পরপরই ইরান প্রতিক্রিয়াস্বরূপ ওই অঞ্চলে মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনা আরও বেড়েছে বলে আরও জানা গেছে।  

/কেএইচও


  বিষয়:   ইরান  নাবিক  যুক্তরাষ্ট্র  জাহাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: