তীব্র গরমে ক্লান্ত রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি, তবে এর সঙ্গে যুক্ত হয়েছে ভোগান্তিও।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, আর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি নেমে আসতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে পানি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সকালে বের হয়ে পড়েছেন কিছুটা অনিশ্চয়তা নিয়ে। কোথাও যানজট, কোথাও জলাবদ্ধতা- সব মিলিয়ে স্বাভাবিক ছন্দে কিছুটা ছেদ পড়েছে নগরজীবনে।
তাপমাত্রার দিক থেকেও আজ খুব বেশি পরিবর্তনের ইঙ্গিত নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ হওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি পুরোপুরি কাটছে না।
এএডি/