জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং দেশে পাঠানোর সব প্রস্তুতি

2026-04-30T09:30:29+00:00
2026-04-30T09:30:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৩০ এএম 
বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং দেশে পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মরদেহ সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছাবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ফ্লোরিডার টম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ঢাকায় পাঠানো হবে। 


দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, মরদেহটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ০২২০ নম্বর ফ্লাইটে রওনা হবে।

যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ট্রানজিট নির্ধারিত রয়েছে। এরপর এমিরেটস এয়ারলাইন্সের ০৫৮২ নম্বর ফ্লাইটে করে মরদেহটি আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

/কেএইচও


  বিষয়:   জামিল আহমেদ লিমন  মরদেহ  দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: