বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ঘিরে অনিশ্চয়তা আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের

2026-04-30T10:17:51+00:00
2026-04-30T10:17:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:১৭ এএম   (ভিজিট : ২০)
প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্য ঘিরে অনিশ্চয়তা আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের আলোচনা থমকে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। যা টানা নবম দিনের মতো ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রেখেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে ১০৭.৫১ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন

বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কাই বাজারে এই চাপ তৈরি করছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি ঘিরে নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং প্রভাব কমাতে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।

এএডি/


  বিষয়:   বিশ্ব  বাজার  তেল  জ্বালানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: