২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুৎ (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাবের সদস্যরা। তার নামে

2026-04-30T10:41:50+00:00
2026-04-30T10:41:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৪১ এএম 
বিদ্যুৎ মাতবর। ছবি : সংগৃহীত
রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুৎ (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাবের সদস্যরা। তার নামে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮ মামলা রয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

গ্রেফতার বোমা বিদ্যুৎ শরীয়তপুরের জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে। 


বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বোমা বিদ্যুৎতের ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা, শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। এরমধ্যে চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।  

একাধিক সময়ে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। পরবর্তীতে র‍্যাব-৩ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে।

বুধবার (২৯ এপ্রিল) মতিঝিল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচও


  বিষয়:   ২৮ মামলা  আসামি  বোমা বিদ্যুৎ  গ্রেফতার 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: