জম্মু ও কাশ্মিরকে পাকিস্তানের অংশ দেখালো নেপাল এয়ারলাইন্স, তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি নেটওয়ার্ক ম্যাপে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়ে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে নেপাল এয়ারলাইন্স।ভারতীয়

2026-04-30T12:10:40+00:00
2026-04-30T12:10:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জম্মু ও কাশ্মিরকে পাকিস্তানের অংশ দেখালো নেপাল এয়ারলাইন্স, তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:১০ পিএম 
নেপাল এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি নেটওয়ার্ক ম্যাপে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়ে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে নেপাল এয়ারলাইন্স।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এক বিবৃতিতে নেপাল এয়ারলাইন্স জানিয়েছে, ‘সম্প্রতি আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নেটওয়ার্ক ম্যাপে যে ত্রুটি ছিল, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এতে আন্তর্জাতিক সীমান্তসংক্রান্ত গুরুতর ভুল উপস্থাপন করা হয়েছিল, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না।’ 


বিতর্কের জেরে অবিলম্বে পোস্টটি সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ পর্যালোচনাও শুরু হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে 

নেপাল এয়ারলাইন্স আরও জানায়, ‘এই অঞ্চলে আমাদের প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ককে আমরা গভীরভাবে মূল্যায়ন করি এবং পোস্টটির কারণে সৃষ্ট যেকোনো অসন্তোষের জন্য আমরা দুঃখিত।’

/কেএইচও


  বিষয়:   জম্মু  কাশ্মির  পাকিস্তান  নেপাল এয়ারলাইন্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: